প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বেতারের ভূমিকা ছিল অপরিসীম। বেতার শুধু বিনোদনের মাধ্যম নয়, শিক্ষার মাধ্যমও বটে। গ্রামগঞ্জে একসময় রেডিওর অনেক চাহিদা ছিল। আবহাওয়ার খবরের জন্য নদীমাতৃক এলাকার একমাত্র সম্বল রেডিও। টিভির অনুষ্ঠান দেখতে হলে সময় বের করতে হয়, গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রাখতে হয়। কিন্তু বেতার শুনতে আলাদা করে সময় বের করতে হয় না। কাজের মধ্যে থেকেও বেতার শোনা সম্ভব।
এ ছাড়া পথে ভ্রমণরত মানুষের বিনোদনের খোরাকও জোগাতে পারে বেতার। আবহাওয়া, রাস্তার যানজট ও বিভিন্ন পরিবহনের সূচি জানিয়ে বেতার মানুষের অনেক উপকারে আসতে পারে। গতকাল ছিল বিশ্ব বেতার দিবস, এ উপলক্ষে বাংলাদেশ বেতারকে শুভেচ্ছা জানাই।
মো. আজিনুর রহমান, নীলফামারী।