প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর সারা দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল খারাপ হয়েছে, অনেক ছাত্রছাত্রীই তাঁদের কাঙ্ক্ষিত ফল পাননি। এতে একপ্রকার হতাশার সৃষ্টি হয়েছে। এর মধ্যে আবার পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের সুবিধামতো সময়ে পৃথক দিনে ভর্তি পরীক্ষার তারিখ ও সূচি নির্ধারণ করায় দেখা যায়, একই দিনে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পড়ে। এতে করে মেধাবী প্রার্থীরা তাঁদের যোগ্যতা যাচাই ও তুলনামূলক পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার।
এ টি এম জাহিদুর রহমান, জয়পুরহাট।