বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসসহ আরও নানা সমস্যা নিয়ে যখন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জর্জরিত, ঠিক সেই সময় সমস্যা ছাড়াই শতভাগ সফলভাবে প্রায় ৪১ হাজার শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নিয়েছে শাবিপ্রবি প্রশাসন।
এই ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করলে এক বুয়েট শিক্ষার্থী ধরা পড়ে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই একটি সুষ্ঠু ভর্তির আয়োজন সম্ভব, তা শাবিপ্রবি বরাবরের মতো দেখিয়ে দিয়েছে। তবে আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হলে এ সমস্যা থেকেই যাবে। কেন্দ্রীয়ভাবে একটি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নেওয়া হলে এ সমস্যা হয়তো অনেকাংশে মেটানো সম্ভব।
জাবেদ আহমদ, শাবিপ্রবি, সিলেট।