বিষমুক্ত ফল চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি ফল আমাদের সবারই খুব প্রিয়। বিশেষ করে আম ও কাঁঠালের স্বাদ। একেক মৌসুমে একেক ফল পাওয়া যায়, যার স্বাদ ও বৈশিষ্ট্য অনন্য। যেমন, কিছুদিনের মধ্যেই আমাদের বাজার আম ও কাঁঠালে ভরে উঠবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে, একটি কুচক্রী মহল অধিক লাভের আশায় এসব ফলে নানারকম রাসায়নিক প্রয়োগ করছে। যদিও গত বছর প্রশাসন আমের উৎপাদন খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে।
কিন্তু অন্য ফলে রাসায়নিক প্রয়োগ থেমে নেই। বিষযুক্ত এসব ফল খেলে আমাদের অজান্তেই হতে পারে নানা ধরনের কঠিন অসুখ-বিসুখ। এমনকি তার জন্য জীবননাশও হতে পারে। এসব রাসায়নিক যাতে ফল ব্যবসায়ীদের হাতে যেতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। শুধু বাজার নিয়ন্ত্রণ করলেই চলবে না। আর যারা এসব বিষ ব্যবহার করবে, তাদের কঠোর শাস্তি দিতে হবে। তবে শেষ কথা হচ্ছে, শুধু আইন করেই সব সমস্যার সমাধান হবে না। আমরা নিজেদের মনোভাব পরিবর্তন না করলে এই বিষক্রিয়ার হাত থেকে কখনোই মুক্তি পাওয়া যাবে না।
নীলফামারী।