বিসিএসে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগদান করে দেশ ও জনগণের সেবা করা মেধাবী প্রার্থীদের আজীবন লালিত স্বপ্ন। সাধারণত প্রতিবছরের শুরুর দিকেই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে। সর্বশেষ ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিসিএস নিয়োগ বিধিমালা সংশোধনের দীর্ঘ ১৯ মাস পর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। কিন্তু ইতিমধ্যে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। বছরের শুরুর দিকে বিজ্ঞপ্তি প্রকাশ হলে অনেকেই ৩৫তম বিসিএসে আবেদনের সুযোগ পেত। এ কারণে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের সময় কিছুটা আগানো হলে অনেকেই ৩৫তম বিসিএসে আবেদন করে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। এ ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

রাজীব সাহা,
নারিন্দা, ঢাকা।