খবরে জানা গেল, সরকারি কর্ম কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে যে ৩৮তম বিসিএসের জন্য অনলাইনে আবেদন করতে বাধ্যতামূলকভাবে এনআইডি নম্বর লাগবে। প্রসঙ্গত, যুক্তিও দেখানো হয়েছে। কিন্তু যাঁরা ২০১৪ সালে ভোটার হয়েছেন, তাঁরা তো আজও ভোটার আইডি কার্ড পাননি। এখন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তাঁরা বিসিএস পরীক্ষার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও শুধু এনআইডির অভাবে আবেদন করতে পারবেন না।
এ প্রসঙ্গে স্থানীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ভোটার হওয়ার সময় যে মূল স্লিপটা ভোটারকে দেওয়া হয়েছে, তা নির্বাচন অফিসে জমা দিলে এবং ঢাকা থেকে আনিয়ে নেওয়ার জন্য হাজার চারেক টাকা দেওয়া হলে সপ্তাহখানেকের মধ্যে পুরোনো এনআইডি কার্ড পাওয়া যাবে। পরে ১৭ সেপ্টেম্বর বা ১৭ অক্টোবর নাগাদ স্মার্ট কার্ড নেওয়ার সময় এটা জমা দিতে হবে। কেন এই বিড়ম্বনা?
যাঁরা ২০১৪-১৫ সালে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁদের আবেদনের সুযোগ করে দিতে ভোটার নিবন্ধন ফরমের ক্রমিক নম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার তারিখ ও এলাকা নম্বর উল্লেখ করে অনলাইনে বিসিএসের জন্য আবেদন করার ব্যবস্থা নেওয়া হলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।
ফারহানা ইসলাম, চট্টগ্রাম।