বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে খুব কাছের একজন বন্ধু কিছু পোশাক কেনার জন্য রাজধানীর নিউমার্কেটে যান। একটি পোশাক তাঁর অনেক পছন্দ হয়। পোশাকটির দাম জিজ্ঞাসা করতেই দোকানি ছয় হাজার টাকা চান। আমার বন্ধু একরকম চাপে পড়ে তিন হাজার টাকা দাম বলেন। এতে দোকানি রাজি হয়ে যাওয়ায় বন্ধু আমার কিছুটা বিড়ম্বনায় পড়ে যান। কারণ, বন্ধুটি ভাবেননি এত অল্প মূল্যে দোকানি পোশাক দিতে রাজি হয়ে যাবেন।
বন্ধ যখন ব্যাগ থেকে টাকা বের করে গুনছিল, তখন দোকানি তাঁর হাত থেকে টাকাগুলো কেড়ে নেন। সেখানে ১ হাজার ৫০০ টাকার মতো ছিল। আমার বন্ধু তাকে অনুরোধ করেন যে তিনি পোশাকটি নিতে চান না, তিনি বুঝতে পারেননি তঁার কাছে তিন হাজার টাকা নেই। কিন্তু দোকানি তাঁর ওপর ক্ষুব্ধ হন এবং একটি কার্ডে বাকি ১ হাজার ৫০০ লিখে তঁার হাতে ধরিয়ে দেন। আমার বন্ধুটি অনেক অনুনয়-বিনয় করে টাকাগুলো ফেরত চান।
অবাক করা বিষয় হলো, দোকানি তাঁকে পোশাক না দিয়ে বলেন, যে দিন ১ হাজার ৫০০ টাকা নিয়ে আসবেন, সেদিন ড্রেসটা নিয়ে যাবেন। তাঁকে দোকানের সামনে দাঁড় করিয়ে দোকানের তিনজন সদস্য দিব্যি দুপুরের ভোজন করেন। বন্ধুটি উপায় না দেখে অবশেষে নীলক্ষেতের পুলিশ চেকপোস্টে ডিউটিরত একজন পুলিশকে সঙ্গে নিয়ে দোকানির মুখোমুখি হন। পুলিশের চাপে পড়ে দোকানি অবশেষে টাকা ফিরিয়ে দিতে বাধ্য হন।
মার্কেটে ক্রেতার নিরাপত্তা নিশ্চিত করার যেন কেউ নেই?
মাসুদা আক্তার
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।