বিয়ের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরই থাকছে। তবে মা–বাবা চাইলে মেয়েকে ১৬ বছর বয়সেও বিয়ে দিতে পারেন। কথাটা হয়ে গেছে ‘চোরকে বল চুরি কর, গৃহস্থকে বল সজাগ থাক’ প্রবাদবাক্যের মতো।
আর এ সুযোগ কাজে লাগিয়ে অনেক অভিভাবকই মেয়ের মতামতের তোয়াক্কা না করে ১৬ বছর বয়সে বিয়ে দিতে চাইবেন। এ ক্ষেত্রে প্রয়োজনে জন্মনিবন্ধন সনদে বয়স বাড়ানোর চেষ্টাও করবেন অনেকে।
এত কম বয়সে বিয়ে হলে মেয়েটির অনেক ইচ্ছাই অপূর্ণই থেকে যাবে। এমনকি পড়ালেখাও বন্ধ হতে পারে। সুপ্ত প্রতিভাগুলো এভাবেই লুপ্ত হবে। অঙ্কুরে বিনষ্ট হবে স্বপ্নগুলো। বাল্যকালটা শুধু হয়ে থাকবে আনন্দ-উচ্ছ্বাসের স্মৃতিনির্ভর।
অনেক মেয়েই দেখা যায় সাহসিকতার সঙ্গে বাল্যবিবাহ রুখে দিয়েছে। কিন্তু ১৬ বছর বয়সে বিয়ে দেওয়ার আইন পাস হলে একটি মেয়ে নিজেকে কীভাবে বাঁচাবে?
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।