বুদ্ধিজীবী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জীবনে শহীদ বুদ্ধিজীবীদের শূন্যতা কাটেনি
জাতীয় জীবনে শহীদ বুদ্ধিজীবীদের শূন্যতা কাটেনি

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এটি বাঙালি জাতির সবচেয়ে কলঙ্কজনক ও বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার ও তাদের দেশীয় দোসর রাজাকার বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ বুদ্ধিজীবীদের হত্যা করে: লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, প্রকৌশলী, গবেষক, শিক্ষক, সাংবাদিক, উকিল, চিকিৎসক, স্থপতি, ভাস্কর, সরকারি-বেসরকারি কর্মী, নাট্যকর্মী, জনসেবায় নিয়োজিত কর্মী কেউই বাদ যায়নি এদের হাত থেকে।
অবশ্য, বুদ্ধিজীবীদের নিধন শুরু হয়েছিল সেই ২৫ মার্চের কালরাত থেকেই। আবদুল্লাহ কায়সার, ড. গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, রণদা প্রসাদ সাহা, আনোয়ার পাশা, যোগেশ চন্দ্র ঘোষ, জহির রায়হান, সেলিনা পারভীনসহ নাম না জানা আরও অনেকেই জীবন দিয়েছেন।
একটা নতুন দেশকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় দেশটির শীর্ষস্থানীয় জ্ঞানী ব্যক্তিদের দিকনির্দেশনা, যাঁদের বুদ্ধি, পরামর্শ দেশটিকে গড়ে উঠতে সাহায্য করে। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র এ দিন ব্যাপক হারে জাতির সূর্যসন্তানদের নিধনযজ্ঞের মাধ্যমে জাতিকে পঙ্গু বানাতে তৎপর হয়ে ওঠে। আমাদের জাতীয় জীবনে এখনো সেই শূন্যতা থাকা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি, তবে তাঁরা থাকলে হয়তো আমাদের এই এগিয়ে চলাটা আরও অর্থবহ হতো। তাঁদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা।
আবীর বসাক, টাঙ্গাইল।