প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুন, দেশব্যাপী আবারও আরও কিছু বৃক্ষ রোপণ করি। এখন বর্ষাকাল, বৃক্ষরোপণের সঠিক সময়। আসুন, মসজিদ ও গোরস্থানের আশপাশে খালি জায়গায় ফুলগাছ ও পাতাবাহার গাছ রোপণ করি। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের আশপাশে খালি জায়গায় ফুলগাছ ও পাতাবাহার গাছ রোপণ করি।
আসুন, রাস্তার দুই পাশে ফুল ও ফল, ঔষধি আর কাঠগাছ রোপণ করি। বাড়ির আশপাশে খালি জায়গায় ফুল, ফল, ঔষধি, কাঠগাছ রোপণ করি।
ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ এবং সংসদ ভবনের আশপাশে খালি জায়গায় ফুলগাছ ও পাতাবাহার গাছ রোপণ করি। প্রত্যেকে পরিকল্পিতভাবে বৃক্ষ রোপণ করি। বাংলাদেশকে সবুজ ও সুন্দর করি।
মোহাম্মদ আশরাফুল ইসলাম, নবাবগঞ্জ।