প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার নতুন পে-স্কেল ঘোষণা করেছে, তা এখন বাস্তবায়নের পথে আছে। কিন্তু এবার যেন কীভাবে আধা সরকারি, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির ব্যাপারটা বাদ পড়ে গেছে, অথচ গত পে-স্কেলে তাঁরা স্বয়ংক্রিয়ভাবেই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলেন। ফলে আমরা একধরনের হতাশায় ভুগছি। কয়েক দিন আগে অর্থমন্ত্রী জানান যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেপ্টেম্বর মাস থেকে বেতন পাবেন। তাহলে আমাদের কী হবে?
আমরা এমনিতেই বেতন কম পাই। তার ওপর নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত না করা বা তা করতে দেরি হলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবস্থা আরও নাজুক হয়ে পড়বে। তাই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার কথা সুস্পষ্টভাবে বলার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
সিদ্দিকা ফেরদৌস
শিক্ষক, গাইবান্ধা।