বেতন গ্রেড-বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন স্কেলে ২০টি গ্রেড রয়েছে। একটি বেতন গ্রেড থেকে অন্য আরেকটি গ্রেডের যে ব্যবধান রয়েছে, তার আনুপাতিক হার সমান নয়। নবম গ্রেডের এর মূল বেতন ২২ হাজার টাকা আর তার নিচের নিকটবর্তী গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা, পার্থক্য ৬ হাজার টাকা। যেখানে ১২ ও ১৩ গ্রেডের মধ্যে পার্থক্য ৩০০ টাকা মাত্র।

মজার বিষয় হলো, এই ১০ গ্রেডেও লোক নিয়োগ দিতে তেমন একটা দেখা যায় না। সরকার সাধারণত নবম অথবা ১১তম গ্রেডের নিচে লোক নিয়োগ দেয়। মনে হয়, ইচ্ছাকৃতভাবে নিচের গ্রেডের কর্মচারীদের বাড়তে না দিতে বেঁধে রাখা হয়েছে। 

সাংগঠনিক কাঠামো গঠনকালে নীতিনির্ধারকেরা শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স ও মাস্টার্স চাইলেও বেতন গ্রেডে ভারসাম্য রক্ষা করার কথা ভাবেন না। নিচের গ্রেডগুলোতে ব্যবধান কম থাকায় অষ্টম শ্রেণি পাস একজন পরিচ্ছন্নতাকর্মীর বেতন ও স্নাতক পাস কর্মচারীর বেতন প্রায় কাছাকাছি।

জাতীয় পে স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমানে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না থাকায় একটি গ্রেড অতিক্রম করতে সাধারণত ১১ বছর অপেক্ষা করতে হবে। যঁারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পেয়ে কয়েকটি গ্রেড ওপরে উঠে গেছেন, তঁাদের সঙ্গে নব্য চাকরিজীবীদের বেতন গ্রেড ব্যবধান ও বৈষম্য অনেক।

এই বৈষম্য কীভাবে দূর হবে? নাকি আদৌ দূর হবে না?

মো. নূর আলম

ঢাকা।