রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের একজন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে আমরা নিয়োগ পাওয়ার পর থেকে নানা বৈষম্য ও অবজ্ঞার শিকার হয়ে আসছি।
উপজেলা পরিষদে নিয়োগ পাওয়া সারা দেশের ৯৬২ জন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক ও অফিস সহায়ক মিলে ১ হাজার ৯২৪ জন কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন–ভাতা পেয়ে আসছি।
আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় ২০১২ সালে। সে থেকে এখন পর্যন্ত আমরা উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে কর্মরত রয়েছি।
প্রতি তিন মাসের জন্য সরকার সাহায্য মঞ্জুরি খাত থেকে উপজেলা পরিষদের কর্মচারীদের জন্য বরাদ্দ ছাড় করে। তাও আবার ছাড় করে তৃতীয় মাসের শেষ সপ্তাহে। প্রতি মাসের বেতন নিতে আমাদের উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে কাকুতি-মিনতি করতে হয়। ফলে ধারকর্জ করে আমাদের সংসার চালাতে হয়।
এদিকে চাকরিবিধিতে বলা হয়েছিল, ছয় মাস পর স্থায়ী করা হবে। কিন্তু তিন বছর পর চাকরি স্থায়ীকরণের পরিপত্র জারি করা হয়েছে।
আমি উপজেলা পরিষদের কর্মচারীদের পক্ষে কর্তৃপক্ষের কাছে দাবি ও আবেদন করছি, সব কর্মচারীর বেতন রাজস্ব
খাত থেকে নিয়মিত নির্দিষ্ট সময়ে পরিশোধ করা হোক।
মো. মোশাররফ হোসেন
রাজশাহী।