বাংলাদেশ বেতার একটি গণমাধ্যম কেন্দ্রের নাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যার ভূমিকা ছিল অপরিসীম। স্বাধীনতার ঘোষণাও জনগণের কাছে এসেছে এই বেতারের মাধ্যমে। বেতার শুধু বিনোদনের মাধ্যম নয়, শিক্ষার মাধ্যমও বটে; আবার বেতার শুধু শিক্ষার মাধ্যম নয়, সচেতনতার ও উৎসাহের মাধ্যম। গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে রেডিওর প্রচলন অত্যন্ত বেশি। এ ছাড়া বেতারকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার অনেকগুলো আঞ্চলিক বেতার কেন্দ্র স্থাপন করেছে।
বিদ্যুৎবিহীন এলাকায় বেতারের গুরুত্ব অনেক বেশি। আবহাওয়ার খবরের জন্য নদীমাতৃক এলাকার একমাত্র সম্বল বেতার। ছেলেবেলায় দেখেছি, গ্রামে যখন বিদ্যুৎ ছিল না, তখন সেখানে বেতারই মানুষের একমাত্র বিনোদন ছিল। টিভির অনুষ্ঠান দেখতে হলে সময় বের করে দেখতে হয়, গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রাখতে হয়। কিন্তু বেতার শুনতে সময় বের করতে হয় না। কাজের মধ্যে থেকেও বেতার শোনা সম্ভব।
অনলাইন ও টেলিভিশনের যুগে বেতারই একমাত্র মাধ্যম, যেখানে শুধু শ্রবণেন্দ্রিয়ের ব্যবহার করতে হয়, অন্য কিছুর দরকার হয় না। ফলে এর বিশেষ গুরুত্ব আছে, যা মানুষের কল্পনাশক্তি বিকাশে সহায়ক হতে পারে। এফএম রেডিও আসার পর বেতার নিয়ে নতুন করে উৎসাহ সৃষ্টি হয়েছিল। কিন্তু ইন্টারনেটের িবস্তারের পর তা আবারও থিতিয়ে গেছে। এই মাধ্যমটি আমাদের জীবন থেকে হারিয়ে না যাক, এটাই প্রত্যাশা।
মো. আজিনুর রহমান, নীলফামারী।