প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা বোয়ালখালী বাজারের বীজ, সার ও ওষুধ বিক্রেতারা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্যাকেটজাত বীজগুলো প্যাকেটে লেখা নির্ধারিত মূল্য থেকে অধিক (প্রায় দ্বিগুণ) মূল্যে বিক্রি করছেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের বীজের ফলন অধিক। সেই জন্য কৃষকদের কাছে এই বীজের চাহিদা বেশি। কৃষকেরা অধিকাংশই লেখাপড়া জানেন না। প্যাকেটে লেখা বীজের মূল্য তাঁরা অনেক ক্ষেত্রেই পড়তে পারেন না। এসব কৃষকের কাছ থেকে দোকানিরা অধিক মূল্য আদায় করছেন। কৃষকেরা দোকানির ধার্যকৃত মূল্যে বীজ কিনতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যদি দৃষ্টি দিত, তাহলে এসব অসাধু ব্যবসায়ীকে দমন করা সম্ভব হতো।
রিপন চাকমা
মিলনপুর, দীঘিনালা।