বেসরকারি ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যত্রতত্র অনেক বেসরকারি ক্লিনিক গড়ে উঠেছে। চিকিৎসাসেবা দেওয়ার মহান উদ্দেশ্য নিয়ে এসব ক্লিনিক মানুষকে সেবা দিলেও নানা কৌশলে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে।
আমরা শুনতে পাই, ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু হচ্ছে। সঙ্গে দালালের দৌরাত্ম্য তো আছেই। আবার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাবদ মানুষের কাছ থেকে প্রচুর টাকা আদায় করা হচ্ছে। কোন পরীক্ষার জন্য কত ফি নেওয়া হবে, তার কোনো নিয়মকানুন নেই। এরা যেন নিয়ন্ত্রণহীন। তারা চাইলে যা খুশি তা–ই করতে পারে, যার বলি হচ্ছে সাধারণ মানুষ।
তাহের মিয়া
রংপুর।