বেসরকারি স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণিতে পড়া একটি ছেলের কথা বলছি। তাকে প্রায়ই বিষণ্ন দেখতাম। জিজ্ঞাসা করলে উত্তর দিত না। হয়তো আমাদের বয়সের ব্যবধানটা মাঝখানের দেয়াল ছিল। হঠাৎ একদিন শুনলাম, সে বাড়ি ছেড়ে পালিয়েছে! নয়-দশ বছরের একটি শিশুর এ অপ্রত্যাশিত ঘটনায় পরিবারের সবাই শোকাহত হয়। বিশেষ করে মা-বাবা। 
পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হলো। প্রায় এক মাস পরে এক অপরিচিত নম্বর থেকে ফোন এল। ছেলেটির সন্ধান পেলাম। আমি তাকে আনতে গেলাম, তখনই তার পালিয়ে চায়ের দোকানে কাজ করার কারণ জানতে পারলাম, যা ছিল তার বিষণ্নতারও কারণ। জানতে পারলাম, বইয়ের সংখ্যা বেশি হওয়ায় প্রতিদিনের স্কুলের পড়া দিতে পারছিল না সে, তাই প্রতিদিন শিক্ষকের মার খেতে হতো। না পারছিল সে মা-বাবার ভয়ে তাঁদের সঙ্গে বিষয়টা শেয়ার করতে, না পারছিল সইতে। তাই সে বাড়ি ছেলে পালিয়েছিল। পরে তাকে আমার পরামর্শে সরকারি স্কুলে ভর্তি করানো হয়। ২০১৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ নিয়ে স্কুল সমাপ্ত করে সে। 
মা-বাবার সচেতনতা খুব প্রয়োজন। না হলে বহু ফুল অকালে ঝরে যেতে পারে। বেসরকারি স্কুলগুলোতে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না কেন?
আলমগীর ইমন
চট্টগ্রাম।