বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বড় বড় অনেক প্রকল্প হচ্ছে, দুই মেয়র আমাদের নানা রকম আশার বাণী শোনাচ্ছেন। কিন্তু দুঃখের কথা হলো, সবাই বড় বড় কাজে ব্যস্ত হলেও ছোট ও গুরুত্বপূর্ণ কাজে কারোরই তেমন মনোযোগ নেই।
পাড়া-মহল্লার সড়ক সংস্কারের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। বহুদিন ঢাকা নগর কর্তৃপক্ষের নির্বাচিত প্রতিনিধি ছিল না, ফলে ওয়ার্ডের দিকে নজর দেওয়ার কেউ ছিল না। নির্বাচনের পর আমরা আশায় বুক বেঁধেছিলাম, এবার বুঝি আমাদের ভোগান্তি দূর হবে। কিন্তু আমাদের সে আশায় গুড়েবালি। এখন পর্যন্ত ঢাকার ওয়ার্ড পর্যায়ের সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। আবার গত বছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাস্তার অবস্থা আরও করুণ হয়ে পড়েছে। শীতও শেষ হয়ে গেল, ফলে ভাঙা সড়ক থেকে এখন প্রচুর ধুলাবালি উড়ছে, যার কারণে মানুষ শ্বাসকষ্টজনিত নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।
নগরপিতাদের কাছে আহ্বান, আপনারা বড় কাজ করছেন, সে জন্য ধন্যবাদ, কিন্তু দয়া করে ছোট কাজেও একটু নজর দিন। ভাঙা সড়ক মেরামত এবং নতুন অবকাঠামোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।