প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পুরান ঢাকার ফরিদাবাদ ও গেন্ডারিয়া এলাকার সড়কগুলোর অবস্থা বিধ্বস্ত ও করুণ। এই এলাকায় শুধু রাস্তাঘাট নয়, ময়লা-আবর্জনা-নর্দমা পরিষ্কার করা হয় না। সড়কবাতি নেই, পানি-বিদ্যুৎ-গ্যাস নিয়মিত পাওয়া যায় না। এলাকায় বাস-সংকটের জন্য দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলেছে। যানজটের কারণে এলাকায় যাতায়াত করা এখন দুরূহ।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে পুরান ঢাকার ফরিদাবাদ ও গেন্ডারিয়া এলাকার বিবিধ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার অনুরোধ করছি।
মাহবুব উদ্দিন চৌধুরী
ফরিদাবাদ ঢাকা।