বোর্ডের গণিত বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোর্ডের গণিত বইগুলোর অনেক ভুল সংশোধিত হলেও এখনো অসংখ্য ভুল রয়ে গেছে। এর মধ্যে মুদ্রণজনিত ভুল যেমন আছে, তেমনি দুঃখজনক হলেও সত্য, তাত্ত্বিক ভুলও আছে। বোর্ডের গণিত বইগুলোতে যে সৃজনশীল প্রশ্ন নমুনাস্বরূপ যুক্ত করা হয়েছিল, তার বেশ কয়েকটি বই থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যে সৃজনশীল প্রশ্নগুলো বইগুলোতে বর্তমানে সংযুক্ত করা হয়েছে, সেগুলোর কিছু সংশোধন করা হয়েছে। আর যেগুলোর সংশোধন করা হয়নি, সেগুলোও কঠোর সমালোচনার যোগ্য।
পাবলিক পরীক্ষার প্রশ্নে যে কী পরিমাণে ভুল হয়েছে, তা এবারের এসএসসি পরীক্ষার সময় পত্রিকাগুলোর দিকে দৃষ্টি দিলেই বোঝা যায়। যাঁরা আমাদের আদর্শ, তাঁরাই এত ভুলের মধ্যে—এ কেমন কথা? এর জন্য সৃজনশীল পদ্ধতি নিশ্চয়ই দায়ী নয়।
মো. আবদুস সালাম চৌধুরী
শিক্ষক, দর্শনা।