প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ বাজারে পশ্চিম পাশের বেড়িবাঁধ সড়ক দিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। অনেক ব্যবসায়ী ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে কেনা পণ্য এই পথে আনা-নেওয়া করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, জনতা ব্যাংক থেকে বেড়িবাঁধ পর্যন্ত আধা কিলোমিটার পথ খানাখন্দে ভরা। কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো যানবাহন এ পথে আসতে চায় না। এ পথে যাতায়াতকারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করে। তখন এ সড়কে চলতে গিয়ে অনেক পরিবহন বিকল হয়ে যায়।
তাই সড়কটি মেরামত করার জন্য মেয়রের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।
মো. নাসিরউদ্দিন আহমেদ
কবি নজরুল সরকারি কলেজের
প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা।