বৈদ্যুতিক তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদ বলে–কয়ে আসে না কথাটি সত্য, কিন্তু বিপদ আসতে পারে এমন লক্ষণ যদি দেখা যায়, তবে বিপদ আসতে পারে, তা ধারণা করা যায়। আমরা যাঁরা আবাসিক ভবনে বসবাস করি, তঁাদের ভবনের বিদ্যুতের লাইন খাম্বা থেকে টানা হয়। সম্প্রতি দেখা গেছে, অধিকাংশ ভবনের বৈদ্যুতিক খাম্বা থেকে নেওয়া বিদ্যুতের তারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটা আশপাশের বাড়ি, রাস্তা ও ভবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অনেক ভবনের তার দুর্বল হওয়ার কারণে সামান্য বাতাস ও বৃষ্টিতে ছিঁড়ে পড়ে বিপদ ডেকে আনতে পারে। বৈদ্যুতিক তার তিন বছর পর পরিবর্তন না করলে এমন বিপদ হতে পারে। আমরা প্রায়ই বিদ্যুৎজনিত কারণে অগ্নিকাণ্ড ঘটতে দেখি।

মূলত বৈদ্যুতিক তারের ত্রুটির কারণে এসব ঘটছে। আমরা যদি সময়মতো সচেতন না হাই, তাহলে আমাদেরই বিপদ।

মোসাম্মত শারমিন আক্তার, ঢাকা।