বৈধ হয়েও অবৈধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সাল থেকে বাংলাদেশর ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগরের একাংশ নিয়ে সীমান্ত হাট চালু হয়। দূরদূরান্ত থেকে মানুষ এ হাটে আসে শুল্কমুক্ত ভারতীয় পণ্য কিনতে, কেউবা আসে তার ওপারে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে।
কিন্তু দীর্ঘ দু-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিটের দেখা মেলে। এ বাজারে পাওয়া যায় নামীদামি ব্র্যান্ডের চকলেট, বিস্কুট, প্রসাধনসামগ্রী, গুঁড়া দুধ, হরলিকস ইত্যাদি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হরলিকস, এই বাজার থেকে গুঁড়া দুধ, প্রসাধনসামগ্রী ইত্যাদি কেনা যাবে না। যদি সেটা তাই হয়, কেন এই পণ্যগুলোর এই বাজারে বাজারজাত করা হচ্ছে?
আমাদের দেশের বাজারের তুলনায় এই পণ্যের দাম কম বলে নিম্নমধ্যবিত্ত মানুষ এখান থেকে ভারতীয় পণ্য কেনে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাজার থেকে এই সব পণ্য কিনে সাধারণ মানুষকে অহেতুক ভোগান্তিতে পড়তে হয়। সরকারকে রাজস্ব দিয়েও এ ধরনের পরিস্থিতির মধ্যে পড়াটা সত্যিই দুঃখের।
তাই প্রশাসনের কাছে অনুরোধ, উপরোক্ত পণ্যগুলো অবৈধ হলে তা বাজারজাত না করা, আর শুধু বৈধ পণ্য বাজারজাত করা, যাতে সাধারণ মানুষ চরম ভোগান্তি থেকে রেহাই পায়।
রাশিদ আহমেদ, চট্টগ্রাম।