বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ সেপ্টেম্বর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সহকারী রাজস্ব কর্মকর্তা পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে
www.bpsc.gov.bd<http://www.bpsc.gov.bd>) এবং পরবর্তী সময়ে ১৭ সেপ্টেম্বর দুটি পত্রিকায় প্রকাশ করে। বিজ্ঞপ্তির ১১ নম্বর শর্তাবলির ৩-এর (গ) অনুচ্ছেদে বলা হয়, নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় বিবেচিত হবে। কিন্তু অনলাইন আবেদন ফরমে নাতি-নাতনিদের বয়স দুই বছর কমিয়ে ৩০ বছর করা হয়।
যেহেতু নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় বিবেচিত, অতএব মুক্তিযোদ্ধা কোটা অনুযায়ী তাঁরাও ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১১ সালের ১৬ জানুয়ারির ০৫.১৭০.০২২.০৭.০১.০২৪.২০১০-২৬ নম্বর সার্কুলার অনুযায়ী প্রকাশিত প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়, নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় বিবেচিত হবে।
এ পরিপ্রেক্ষিতে এত দিন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ সম্পন্ন হয়ে আসছে। যেমন সম্প্রতি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদের জন্য ১৫ সেপ্টেম্বর জাতীয় দৈনিকগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবার বাংলাদেশ টেলিভিশনে কিছুসংখ্যক পদের জন্য ১২ সেপ্টেম্বর জনকণ্ঠ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেও মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বয়স ৩২ বছর। কিছুদিন আগে জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানেও নাতি-নাতনির আবেদন করার বয়স ৩২ বছর।
সরকারি সব প্রতিষ্ঠানে যদি একই নীতি অনুসরণ করা হয়, তাহলে পিএসসিতে দ্বৈত নীতি চলে কী করে? তাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিষয়টি বিবেচনা করে নাতি-নাতনির বয়স ৩২ বছর করে পরীক্ষা দেওয়ায় সুযোগ সৃষ্টি করে দেবে—এটাই দেশের মুক্তিযোদ্ধাদের দাবি।
তুষার
ফরিদপুর।