বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে প্রথম আলোর ৫ নম্বর পাতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, মাদারীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর মোট ২৬টি জেলার লোকজনের আবেদনের প্রয়োজন নেই।

তা ছাড়া বিজ্ঞপ্তির ৬ নম্বর পয়েন্টে বলা হয়েছে, এতিমখানার নিবাসী, শারীরিক প্রতিবন্ধী ও সব জেলার মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী আবেদন করতে পারবে, যা বিজ্ঞপ্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক। কোনো কারণ প্রদর্শন ছাড়া শিল্পকলার মহাপরিচালক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ওই জেলার প্রার্থীদের আবেদনে নিষেধাজ্ঞা একধরনের বৈষম্য, যা প্রতিষ্ঠানকে বিতর্কিত করবে। সরকারি চাকরিবিধিতে যদি এমন বিধান থেকেও থাকে, তাহলেও তা গ্রহণযোগ্য নয়। কারণ, নিয়োগ সব সময় মেধার ভিত্তিতেই হওয়া উচিত।
দেশের এগিয়ে যাওয়ার পথে এ ধরনের বৈষম্য যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার পাশাপাশি প্রকৃত মেধাকে অবমূল্যায়ন করে। স্বাধীনতার ৪৩ বছর পরও এমন শর্তসংবলিত বিজ্ঞপ্তি জাতির জন্য সত্যিই দুর্ভাগ্যজনক।
আরিফ চৌধুরী
লক্ষ্মীপুর, ফরাশগঞ্জ।