প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে ১৫ বছর ধরে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পুরস্কার দিয়ে যাচ্ছে। এ বছর দেশের দুজন সফল ব্যবসায়ী ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ডিএইচএল ও দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষকে অভিনন্দন।
নারীদের ব্যবসায় সম্পৃক্ত করতে হলে এ রকম উদ্যোগ আরও নিতে হবে। সারা দেশের সফল নারীদের নিয়ে আলোচনার ব্যবস্থা করতে হবে এবং কীভাবে আরও নারীদের ব্যবসায় সম্পৃক্ত করা যায়, সে কৌশল বের করতে হবে। কারণ, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এই বিশাল জনশক্তিকে অকার্যকর রেখে দেশের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়।
নারীদেরও এগিয়ে যেতে হবে, নিজের মেধা ও শ্রম দিয়ে। এটা আজ সময়ের দাবি।
মো. আরিফুর রহমান
সাধারণ বীমা করপোরেশন, ঢাকা।