প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব বাজেটের তৃতীয় শ্রেণির (গ্রেড ১১-১৬) ১৩ ক্যাটাগরির শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে গত ১০ ও ১৩ জুন ২০১৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তার ফল ১৭ নভেম্বর প্রকাশ করা হয়। এ পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়। কিন্তু ১২ ডিসেম্বর সেটা অনিবার্য কারণে স্থগিত করা হয়। পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়। এরপর প্রায় ছয় মাস পার হয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ আর দেখা যায়নি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
সামসুদ্দিন শামীম, রংপুর।