ব্যবহারিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানশিক্ষার্থীদের জন্য ব্যবহারিক শিক্ষা অতি জরুরি। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় দেখা যায়, বিজ্ঞানশিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি ব্যবহারিক পরীক্ষা থাকে।
বর্তমানে ঢাকার কয়েকটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারিক ক্লাস যথার্থভাবে হলেও অধিকাংশ স্কুল বা কলেজে ব্যবহারিক শিক্ষার কাজে ব্যবহৃত সরঞ্জামের অপ্রতুলতা, শিক্ষকের অভাব, পরীক্ষাগারের অভাবে ব্যবহারিক ক্লাস হয় না বললেই চলে।
বোর্ড পরীক্ষার সময় খেয়াল করলেই দেখা যায়, যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা হয়, সেখানে টাকাপয়সার মাধ্যমে নম্বর বেচাকেনা হয় অথবা পরীক্ষার প্রশ্ন বের করে পরীক্ষার জন্য দু–একটা সমস্যার সমাধান ব্যবহারিক পরীক্ষার্থীদের শিখিয়ে বেশ ভালো নম্বর আদায় করে দেওয়া হয়। এ অতিরিক্ত অর্থ আদায় করা হয় অভিভাবকদের কাছ থেকেই।
এখন অভিভাবক হিসেবে আমাদের জিজ্ঞাসা, একজন শিক্ষার্থী যে তার ব্যবহারিকের পুরো সিলেবাস না শেখার ফলে অর্ধশিক্ষিত হয়ে রইল এবং এর ফলে তার যে ক্ষতি হলো, তার দায় কে নেবে?
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।