ব্যাংকে বাড়িভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। যাঁরা মাসিক ২৫ হাজার টাকার বেশি বাড়িভাড়া পান, তাঁদের অবশ্যই বাড়িভাড়ার সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা করতে হবে। অন্যথায় তাঁদের প্রযোজ্য করের ৫০ শতাংশ অথবা ন্যূনতম পাঁচ হাজার টাকা (দুটির মধ্যে যেটি বেশি) জরিমানা করা হবে।
প্রশ্ন হলো, যাঁদের বাড়িভাড়াই আয়ের একমাত্র উৎস, তাঁরা কী করে বাড়িভাড়ার সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা করবেন। মনে করুন, যাঁরা মাসিক ৪০-৫০ হাজার টাকা বাড়িভাড়া পান, তাঁদের ভাড়াটেরা তো মাসের নির্দিষ্ট তারিখে বাড়িভাড়া পরিশোধ করেন না। কেউ ৫ তারিখ, কেউ ১০ তারিখ, কেউ বা ১৫ তারিখে ভাড়া পরিশোধ করে থাকেন।
তাই জাতীয় রাজস্ব বোর্ডের কাছে নিবেদন, কোন উপায়ে বাড়িভাড়ার টাকা ব্যাংকে জমা প্রদান করব, তার একটা ব্যাখ্যা দিন। পরিশেষে যাঁদের বাড়িভাড়াই আয়ের একমাত্র উৎস, তাঁদের ক্ষেত্রে বিশেষ বিবেচনার বিনীত অনুরোধ করছি।
মো. নূরুল ইসলাম, খিলগাঁও, ঢাকা।