ব্যাটারিচালিত অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যধিক জনবহুল এই রাজধানী শহরে গণপরিবহনের অভাব খুবই তীব্র। ট্রেন, দ্বিতল বাস, মেট্রোরেল ইত্যাদি দ্বারা যদিও এ সমস্যার সমাধান সম্ভব, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পার হলেও রহস্যজনক কারণে তা জিইয়ে রাখা হয়েছে। এ ক্ষেত্রে রাজধানীর প্রত্যন্ত শাখা রাস্তাগুলোয় যেখানে যন্ত্রচালিত যানবাহন কম অথবা পায়ে চালিত রিকশার প্রাধান্য বেশি, সেখানে ব্যাটারিচালিত অটোরিকশা সস্তায় মানুষের চলাফেরার সুযোগ করে দিয়েছে।
এ অটোরিকশা আদালতের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। তাহলে প্রথম দিকে এ ধরনের যানবাহন আমদানি করার অনুমতি প্রদান করা কতটুকু যুক্তিসংগত হয়েছে, তা প্রশ্নসাপেক্ষ। ছিন্নমূল যেসব লোক সবকিছু বিক্রি করে রিকশা চালানোর পেশা ছেড়ে এসব যানবাহন চালানোর মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, তাঁদের বিকল্প কী ধরনের ব্যবস্থা আমরা করতে পেরেছি তা ভেবে দেখা দরকার।
সাধারণ মানুষের কম খরচে যাতায়াতের জন্য বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের রাস্তাগুলোয় চলাফেরার ক্ষেত্রে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো যে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করেছিল শুধু তা-ই নয়, পায়ে চালিত রিকশাচালকদের গোঁয়ার্তুমি থেকে রক্ষাও করত বটে।
বর্তমানে অটোরিকশাচালকদের ভাড়া এবং যাওয়া নিয়ে আপত্তি, দীর্ঘ সময়ক্ষেপণ, অর্থের অপচয়—সর্বোপরি একটি প্রান্তিক শ্রেণিকে পথে বসানোর জন্য একটি বিশেষ শ্রেণি যে উঠেপড়ে লেগেছে, তা সহজেই বোধগম্য হয়। সব দিকই ভেবে দেখার রয়েছে।
ইমদাদুল ইসলাম
ঢাকা।