প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ব্লগার হত্যা। রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশের পর এবার রাজধানীর গোড়ানে নিজ বাসায় নীলাদ্রি চট্টোপাধ্যায় নামের আরেক ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়। একের পর এক দেশের মেধাবী সন্তানদের এমন পরিণতি মেনে নেওয়া যায় না। তাদের মতের সঙ্গে অন্য কারও মতের অমিল থাকতেই পারে, তা-ই বলে এভাবে হত্যা করতে হবে, সেটা কেমন কথা।
ধারাবাহিকভাবে ব্লগার হত্যা দেশের নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। নিলয়সহ এ পর্যন্ত খুন হওয়া সব ব্লগার হত্যাকারীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তালিকায় থাকা অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।
ইমরান সিদ্দিক, শাবিপ্রবি, সিলেট।