বয়লার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়লার বিস্ফোরণে মানুষের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। বয়লার বিস্ফোরণ হয় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে, অদক্ষ চালনার কারণে এবং মেয়াদোত্তীর্ণ বয়লার ব্যবহারের কারণে। তদারকি নেই কেন? শিল্প মন্ত্রণালয়ের কারখানা পরিদর্শন বিভাগের উচিত, প্রতি মাসে অন্তত দুবার পরিদর্শন করা।

বয়লার বিস্ফোরণের নানা কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পানির সঠিক প্রবাহ এবং চাপের সামঞ্জস্য ঠিক না থাকা। বয়লার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকার যে নিয়মটি চালু রেখেছে তা ভালোই, তবে দক্ষ বয়লার অপারেটর নিয়োগের ক্ষেত্রে অনেক কোম্পানি অমনোযোগী। এখনো অনেক বয়লার অ্যানালগ ব্যবস্থায় চলে, ফিড ওয়াটারের ব্যবস্থাপনা নেই।

দক্ষ বয়লার অপারেটর ও  বয়লারের পানি পরীক্ষার ল্যাব দরকার।

কারখানা চালাতে হলে নিয়মকানুন মেনেই চালাতে হবে। তা না হলে বলতে হবে, এভাবে মানুষের মৃত্যু হওয়াটা কাঠামোগত হত্যাকাণ্ডের শামিল।

সাঈদ চৌধুরী, গাজীপুর।