প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর থেকে ১৯৯২ সালে ৩০ বছর নির্ধারণ করা হয়। ২০১২ সালে চাকরি থেকে অবসরের সর্বোচ্চ বয়সসীমা মাত্র দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। চাকরিতে প্রবেশের বয়স তিন বছর বৃদ্ধি করায় চাকরি থেকে অবসরের সর্বোচ্চ বয়সও তিন বছর বৃদ্ধি করা যৌক্তিক, কিন্তু সমানভাবে বাড়ানো হয়নি।
জাতিসংঘের নীতিমালায় ৬০ বছর বয়স অতিক্রান্ত হলে তিনি বৃদ্ধ হিসেবে গণ্য হবেন। বাংলাদেশে বর্তমানে বার্ধক্যজনিত অবসর গ্রহণের বয়স সর্বোচ্চ ৫৯ বছর, যা জাতিসংঘের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়। ফলে বাংলাদেশে চাকরি থেকে অবসর গ্রহণের সর্বোচ্চ বয়সসীমা আরও দু-এক বছর বৃদ্ধি করা এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা সময়োপযোগী সিদ্ধান্ত হবে। দুই ক্ষেত্রেই সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।
এ রহমান, ঢাকা।