বয়স্ক ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বয়স্ক ভাতা বেশ কয়েক বছর আগেই চালু হয়েছে। মানুষ যখন বৃদ্ধ হয়, তখন তারা নিষ্পাপ শিশুর মতো।

বাংলাদেশে অনেক পরিবারে দেখা যায় যে বয়স্ক হলেই ছেলেমেয়েরা সেই জন্মদাতা মা–বাবাকে সেবাযত্ন করা
তো দূরের কথা বরং তাদের দিকে ফিরেও তাকায় না। তবে আমাদের প্রত্যেককে বৃদ্ধ মা-বাবার প্রতি দায়িত্ববান হতে হবে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, সমাজে বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়ম চলছে। গ্রামের জনপ্রতিনিধিরা এই ভাতার টাকা নিয়েও নানা অনিয়ম-দুর্নীতি করে থাকেন। দেশে মানুষের সামাজিক নিরাপত্তা নেই বললেই চলে।

ফলে বৃদ্ধ বয়সে এই ভাতা মানুষের অনেক কাজে লাগত। তাই অন্তত এই ভাতা বিতরণে অনিয়ম দূর হোক। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে।

এম মিনহাজ উদ্দিন

বগুড়া।