প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে যত এমবিবিএস ডাক্তার আছেন, ঠিক ততজন টেকনোলজিস্ট আছেন। এত সংখ্যক টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও এই শ্রেণির লোকদের কোনো উন্নয়ন নেই। নেই সরকারি পৃষ্ঠপোষকতা, কাজ করার তেমন কোনো ক্ষেত্র। ডেন্টাল টেকনোলজিস্টদের অবস্থা আরও ভয়াবহ। প্যারামেডিকেলের ছাত্ররা হতাশায় বেশি ভোগে। ২০০৮ সালের পর থেকে সরকারি কোনো সার্কুলার নেই। হতাশায় ভোগার অনেক কারণের প্রধান দুটি হলো—১. এখানে বেশির ভাগ ছাত্র চিকিৎসক হওয়ার জন্য আসে, ২. পড়াশোনায় আগ্রহী ছাত্ররা তাদের প্রত্যাশা অনুযায়ী পড়ার সুযোগ পায় না এবং তিন বছরের কোর্স সম্পূর্ণ হওয়ার পর পড়াশোনা থেকে দূরে সরে যায়।
এতে মূল্যবান সময় ও সম্পদ নষ্ট হচ্ছে। তাই এই ছাত্রদের ক্যারিয়ার পথ দেখাতে হবে।
আশিকুর রহমান
রাজশাহী।