ভর্তি পরীক্ষার কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পত্রিকা থেকে জানা গেল, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য রংপুর পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ ভর্তি–ইচ্ছুক প্রার্থী পার্শ্ববর্তী বগুড়া, দিনাজপুর ও রাজশাহী কেন্দ্র উল্লেখ করে আবেদনপত্র পূরণ ও অনলাইনে জমা (দাখিল) করেছেন।
বর্তমানে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দিকনির্দেশনা না থাকায় বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, যাঁরা রংপুর কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁদের পুনরায় আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। এ ক্ষেত্রে একজন প্রার্থী একাধিক কেন্দ্রে ক্রমিকভুক্ত হবেন। আবার দুবার আবেদন ফরম পূরণ করায় দুবার পরীক্ষার ফি দিতে হবে। এটা মোটেও কাম্য নয়।
এ অবস্থায় কেন্দ্র পরিবর্তনে ইচ্ছুক প্রার্থীদের শুধু কেন্দ্র বদলের অপশন প্রদানপূর্বক দাখিল করা আবেদনটি সংশোধনের সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ সমীপে সবিনয় আবেদন জানাচ্ছি। কেউ যদি দুবার পরীক্ষার ফি জমা দিয়েও থাকেন, তা–ও ফেরত দেওয়ার আবেদন করছি।
মো. মোস্তাফিজুর রহমান
রংপুর।