ভর্তিনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করেছে, শিক্ষার্থীরা এইচএসসি পাসের পর শুধু প্রথম বছরই ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এখানে যদি এ নিয়ম চালু করা হয়, তাহলে ধীরে ধীরে সারা দেশে চালু হয়ে যাবে। তখন অধ্যবসায় কথাটির কোনো মূল্য থাকবে না। কারণ, কথায় আছে, ‘একবার না পারিলে দেখো শতবার।’
শতবার না হোক, অন্তত দুবার যে সুযোগ দেওয়া হতো, এখন সে সুযোগও আর থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এ নিয়ম চালু করে কারও আশাভঙ্গ যেন না করা হয়। কীভাবে ২০০ আসন ফাঁকা থাকে, তা আমাদের বোধগম্য নয়। তবে দেশের সব মেধাবী ও ভবিষ্যৎ পরীক্ষার্থীর কথা ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানাচ্ছি।
উম্মে জাকিয়া তাসনিম
মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মেহেরপুর।