বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন চর উত্তর ভূতরদিয়া স্থানের অন্তর্গত ভাঙ্গারমুখ লঞ্চঘাট একটি বহুল পরিচিত নাম। এই লঞ্চঘাটে সাপ্তাহিক দুবার হাট বসে। এ এলাকায় মানুষ স্বচ্ছন্দে বসবাস করে আসছে। এ গ্রামটি খুবই সাজানো-গোছানো। এখানে দারিদ্রে্যর হার একটু বেশি। তাই সরকার ভূমিহীন মানুষের জন্য গুচ্ছগ্রামের মাধ্যমে তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। এখানে আরও রয়েছে স্কুল, মাদ্রাসা ও মসজিদ। এখানকার মানুষজনের ঢাকা আসতে হলে লঞ্চ ব্যতীত অন্য কোনো মাধ্যম নেই। তাই অনেক আগে এলাকাবাসীর চেষ্টায় ঘাটের অনুমোদন হয়। বছর খানেক ধরে নদীভাঙনে অনেক পরিবার ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় ভাঙনের কবলে পড়ে খোলা আকাশের নিচে ধর্মীয় কাজ ও লেখাপড়া চালিয়ে আসছে। এলাকাবাসীর মনের সেই স্বাচ্ছন্দ্য আজ আর নেই। রাস্তার ওপরে অনেকে আশ্রয় নিয়েছে।
তাই এই মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এলাকাবাসীর পক্ষে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ ওয়ালী উল্লাহ
বাবুগঞ্জ, মুলাদি, বরিশাল।