ভারত-বাংলাদেশ সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আগরতলা-গুয়াহাটি ও কলকাতা-ঢাকা-শিলং বাস সেবা চালু হওয়ায় দুই দেশের সরকারপ্রধানকেই ধন্যবাদ। এর ফলে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার যোগাযোগ আরও বাড়বে বলে আশা করি। এটা হওয়া বাঞ্ছনীয় ছিল। কারণ, এ দুই দেশের জনগণেরই অপর দেশে আত্মীয়স্বজন রয়েছে। এর ফলে তাদের মধ্যকার যোগাযোগ আরও বাড়বে। পাশাপাশি মানুষের ভ্রমণও বাড়বে। এতে যেমন দুই দেশেরই লাভ, তেমনি জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।
পাশাপাশি বাংলাদেশের বহু মানুষকে চিকিৎসাসহ নানা কাজে নিয়মিত ভারতে যেতে হয়। এতে তাদের যাতায়াত সহজ হবে। এর সঙ্গে ভারতের ভিসা প্রাপ্তি সহজ করতে হবে।
আবার বাংলাদেশে আসতেও ভারতের নাগরিকেরা যাতে সহজে ভিসা পায়, সেটাও নিশ্চিত করতে হবে। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক সৃষ্টি হবে, সেটাই আমাদের আশা।
আর আমরাও যেন নিজেদের ন্যায্য পাওনা সম্পর্কে সচেতন থাকি, সেটাও নিশ্চিত করতে হবে।
ঢাকা।