ভারত ভ্রমণ কঠিন হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারতের ভিসার জন্য যেতে হবে না হাইকমিশনে, ভারতে যাওয়া সহজ হয়ে যাচ্ছে।’ পত্রিকার পাতায় এ রকম একটি খবর দেখে অনেকেই ভাবছেন, ভারতে ভ্রমণ সহজ হলো বুঝি। কিন্তু ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৬০ মার্কিন ডলার বা পাঁচ হাজারের কিছু কম টাকা ভিসা ফি পরিশোধ করতে হবে। ইলেকট্রনিক টুরিস্ট ভিসা (ইটিভি) ভিসার কপি নিয়ে নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, কোচিন, গোয়া, হায়দরাবাদ ও ত্রিবাদ্রম—এ নয়টি বিমানবন্দরের যেকোনো একটি দিয়ে প্রবেশ করা যাবে।
অাবেদনকারীকে রিটার্ন এয়ার টিকিট ও পর্যাপ্ত অর্থ জমা দেখাতে হবে। দিল্লি­ যাওয়ার রিটার্ন টিকিটের দাম ৪০ হাজার টাকা। ভিসা ফি দিতে হবে পাঁচ হাজার টাকা। ডেভিট বাক্রেডিট কার্ড করতে হবে। পর্যাপ্ত টাকা দেখাতে হবে। ১০ দিন ভারত ভ্রমণে জনপ্রতি দেড় লাখ টাকার ওপরে লেগে যাবে। আর ডেবিট কার্ডে কত টাকা দেখাতে হবে, আমরা তা জানি না। অর্থাৎ বিত্তশালীরাই শুধু এই ভিসা নিতে পারবেন।
মধ্যবিত্তের পক্ষে এই প্রক্রিয়ায় ভিসা পাওয়া সম্ভব নয়। ভারত যেতে একসময় ভিসা ফি লাগত না, পরবর্তীকালে ভিসা ফি হলো ৬০০ টাকা। এই তো ১০ কি ১২ বছর আগেও ভারতে ১৫ দিন ভ্রমণ করে দিল্লি­, আগ্রা, জয়পুর, আজমির, কলকাতা দেখতে খরচ পড়ত ২০০ ডলার। সে দিন ফুরিয়ে গেছে।
এর মাধ্যমে ভারত লাভবান হবে। কিন্তু বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ, যাদের চিকিৎসাসহ নানা কাজে ভারতে যেতে হয়, তাদের লাভ হবে না।
লিয়াকত হোসেন, ঢাকা।