ভাষাগত সমস্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়েতে প্রচুর দেশীয় মানুষ ছাড়াও অনেক বিদেশি পর্যটক যাতায়াত করেন। অন্যান্য সুবিধা থাকলেও অনেক বিদেশি ট্রেনের ভেতরে ভাষাগত সমস্যায় পড়েন। কারণ, যঁারা ট্যুর গাইড নেন না কিংবা অফিশিয়াল কাজে যঁাদের গাইড পারমিট নেই, তাঁদের ক্ষেত্রে সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। প্রথমত রেল কর্তৃপক্ষ মাইকে শুধু বাংলায় ঘোষণা দেয়। বিদেশিদের পক্ষে বোঝা সম্ভব হয় না, কোনটা কোন স্টেশন। এ ছাড়া স্টেশনের নামফলকও শুধু বাংলায় করা হয়। এটা দেখেও তাঁদের পক্ষে বোঝা সম্ভব নয় তাঁরা কোন স্টেশনে অবস্থান করছেন। জাতি হিসেবে আমরা চরম অবিমৃষ্যকারিতার পরিচয় দিয়েই চলেছি। 

এ ঘটনা তার আরেক নজির। দেশের উন্নয়ন হচ্ছে, এ কথা সরকার নিজেই বলছে। সেটা মনে করলে এসব ঘোষণা ও ফলকও দুই ভাষাতেই দেওয়া দরকার।   

এস এম সাইদুর রহমান, পাবনা৷