প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হলো চেতনা, গৌরব, আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাস এলেই আমাদের ভাষাপ্রেম জেগে ওঠে, শুরু হয় নানা অনুষ্ঠান। কিন্তু এ মাস চলে গেলেই আমাদের ভাষাপ্রেমও যেন চলে যায়। যেমন, ঢাকা শহরের বেশির ভাগ প্রতিষ্ঠানের নাম ও সাইন ইংরেজিতে লেখা, তা কি চোখেই পড়ে না? এখনো মাতৃভাষা বাংলায় উচ্চশিক্ষা লাভ করা সম্ভব হচ্ছে না।
মাতৃভাষার জন্য জীবন দিয়ে বিরল এক ইতিহাস তৈরির স্বীকৃতিতে বিশ্বের সব দেশেই ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু ভাষা আন্দোলনের অঙ্গীকার অর্থাৎ সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও সব ভাষার মর্যাদা কি আমরা রক্ষা করতে পেরেছি?
মো. নিজাম উদ্দিন
মৌলভীবাজার।