ভিসি শূন্যতায় বাকৃবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ এপ্রিল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভিসিশূন্য হয়ে পড়েছে। ফলে অনেকটাই ভেঙে পড়েছে বাকৃবি প্রশাসন। স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
ভিসির অনুপস্থিতিতে বেতন তুলতে পার়ছেন না কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে হলের প্রভোস্টরাও ঠিকমতো হলের তদারকি করছেন না। হলগুলো হয়ে পড়েছে অভিভাবকহীন। হলের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। ফলে বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। এ অবস্থায় দ্রুত বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করছি।
মু. শাহীন আখতার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।