ভুল ভোটার আইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। অফিস-আদালত, ব্যাংক-বিমা, চাকরিসহ সব ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে এই পরিচয়পত্র। এর গুরুত্ব তাঁরাই বোঝেন, যাঁদের আইডি কার্ডে ভুল রয়েছে। ভুল পরিচয়পত্রের জন্য অনেকের চাকরি হচ্ছে না, অনেক চাকরিজীবী বেতন পাচ্ছেন না।
এ অবস্থায় দিনের পর দিন এমনকি মাসের পর মাস নির্বাচন কমিশনে ঘুরেও অনেকে ভুল পরিচয়পত্র সংশোধন করতে পারছেন না। এমনকি এ জন্য দালালদের টাকাও দিতে হচ্ছে। ভুল পরিচয়পত্র সংশোধনের জন্য দেশের আনাচকানাচে একশ্রেণির দালাল তৈরি হয়েছে। যারা সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে।
ভুল পরিচয়পত্র সংশোধনের জন্য সহজ একটি পন্থা বের করতে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রত্যাশা করছি।
মো. আজিনুর রহমান
নীলফামারী।