প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার, শেষ পাতায় প্রকাশিত সন্জীদা খাতুনের সঙ্গে জাহীদ রেজা নূর-এর আলাপচারিতায় এক ভুল তথ্য চোখে পড়ল। আলাপচারিতার একপর্যায়ে সন্জীদা খাতুন একটা গল্প উল্লেখ করেন। তিনি বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ শাহ বাঙালি নামের এক ব্যক্তি ছিলেন। সঠিক তথ্য হলো, মোহাম্মদ শাহ বাঙালির জন্মস্থান সন্দ্বীপ। তিনি বিখ্যাত চারণকবি এবং যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক। স্বাধীনতার আগে বঙ্গবন্ধু যখন ছয় দফা আন্দোলন নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়ান, তখন মোহাম্মদ শাহ বাঙালি তাঁর সঙ্গে ঘুরে বেড়িয়েছেন; তাৎক্ষণিকভাবে ভাষা-কথা দিয়ে জারিগান রচনা করেছেন, কবিতা পড়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ এই শব্দসৈনিকের খোঁজ রাখেনি। পরবর্তীকালে আরও অনেক শব্দসৈনিকের মতো অবহেলায় ও কষ্টে ভুগে তিনি মারা যান।
কাজী শাহেদুল করিম
চট্টগ্রাম।