ভুলের দায় কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক শ্রেণিতে মানবিক বিভাগের ‘উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে অনেক লেখক ও প্রকাশনীর বই পাঠ্য।
গ্রামাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে সব বিষয়ের সব বই কেনা তো দূরের কথা, একটা করে কিনে পড়াই কষ্টকর। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এক প্রকাশনীর বইয়ের সঙ্গে আরেক প্রকাশনীর বইয়ের তথ্যে অনেক গরমিল দেখা যায়।
এক প্রকাশনীর বইয়ে লেখা আছে, ১০০ জন বিশিষ্ট ব্যবসায়ী নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত। আরেক বইয়ে এই সংখ্যাটা ২১৮। আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির চট্টগ্রাম আক্রমণের সাল নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে। এই ফিরিস্তি দিতে গেলে চিঠির দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে, তাই সেদিকে আর না যাই। কিন্তু কথা হচ্ছে, আমরা কোনটাকে শুদ্ধ ধরব? কেউ একটি বই অনুসরণ করলে তো পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাবে না। তাই আমরা মারাত্মক হতাশায় আছি।
বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জাকিয়া জামান
চাঁদপুর।