ভুয়া চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে অবাধে হাতুড়ে চিকিৎসা চলছে। ভুয়া চিকিৎসক, কবিরাজ, হেকিমখানা, দাওয়াখানা, নাম-লাইসেন্সবিহীন ডায়াগনোসিস ল্যাবসহ নকল ও ভেজাল ওষুধে সয়লাব হয়ে গেছে এই ইউনিয়ন। ইউনিয়নটি প্রধান শহর থেকে দূরবর্তী না হলেও শুধু প্রশাসনের নজরদারি ও অবহেলার কারণে এখানে আধুনিক চিকিৎসাব্যবস্থা অপ্রতুল। আশপাশের ধোপাছড়ি, পুরানগড়, মনেয়াবাদ, দিয়াকুলসহ আরও অনেক ইউনিয়নের মানুষ এখানকার চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভরশীল।

এ ছাড়া এখানকার মানুষ এখনো সঠিক স্বাস্থ্যজ্ঞান সম্পর্কে যথেষ্ট অজ্ঞ। টিনের চালা ও বাঁশের বেড়া দেওয়া নামসর্বস্ব ডায়াগনোসিস ল্যাব, সার্টিফিকেটবিহীন হাতুড়ে টেকনোলজি, কবিরাজ ও বৈদ্য থেকে শুরু করে অসংখ্য ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকসহ সব ধরনের অপচিকিৎসার বাজার এখন এই ইউনিয়ন। সরকারি ‘বোমাংহাট পরিবার পরিকল্পনা কেন্দ্র’ থাকলেও তা কার্যত অকার্যকর এবং এখানকার কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাও শোচনীয়।

সিভিল সার্জন, চট্টগ্রাম ও স্বাস্থ্য অধিদপ্তরের এ বিষয়ে জরুরি পদক্ষেপ কামনা করছি।

জুয়েল দাশগুপ্ত, চট্টগ্রাম।