ভুয়া ড্রাইভিং লাইসেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। পত্রিকার পাতায় বেশির ভাগ জুড়ে শুধু দুর্ঘটনার খবর। তা যেন দিন দিন বেড়ে চলেছে। এর প্রধান কারণ হচ্ছে, অদক্ষ চালক দিয়ে যানবাহন চালানো। চালক কর্তৃক সহকারী দিয়ে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে। প্রশিক্ষণরত সহকারীরাই বেশি দুর্ঘটনা ঘটায়। অতিরিক্ত যাত্রীবোঝাই, দ্রুতগতিতে গাড়ি চালানো, ওভারটেক, গাড়ির নিয়ন্ত্রণ হারানো, সর্বোপরি ট্রাফিক আইন মেনে না চলা, ভুয়া লাইসেন্সধারীদের গাড়ি চালানো ইত্যাদি সড়ক দুর্ঘটনার কারণ। আর লাইসেন্সের সরবরাহ নিয়েও বিপুল পরিমাণ ঘুষ লেনদেন হয়, এটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এক চক্র।
ফলে যাঁরা সঠিকভাবে লাইসেন্স নিতে চান, তাঁদের নানা রকম ঝামেলায় পড়তে হয়। দুর্ঘটনারোধে ভুয়া লাইসেন্স উদ্ধারসহ ভুয়া চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
সুমিত্র বিকাশ বড়ুয়া
চট্টগ্রাম।