ভুয়া বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম সমস্যা বেকারত্ব। এসব বেকারের মধ্যে রয়েছে শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ ও অদক্ষ নারী–পুরুষ। বাংলাদেশ একটি ছোট দেশ। বিপুল জনগোষ্ঠীর এ দেশে চাকরির বাজার অত্যন্ত সীমিত। এই সুযোগে কিছু বেসরকারি ভুয়া প্রতিষ্ঠান বিভিন্ন পত্রিকায় অনেক লোভনীয় বেতন ও প্রস্তাব দিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছে।
পত্রিকায় এই বিজ্ঞপ্তি দেখে অনেক বেকার লোক নিয়োগের জন্য আবেদনপত্র পাঠাচ্ছেন। এই বেকার জনগণকে ফোনের মাধ্যমে ইন্টারভিউয়ের নাম করে তাঁদের অনেক দূরে কোথাও বা ঢাকায় এনে তাঁদের সর্বস্ব ছিনতাই করা হচ্ছে। বেকারেরা সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষদের অন্যতম।
সেই তাঁরাই যদি এভাবে প্রতারণার শিকার হন, তাহলে বেঁচে থাকার স্পৃহাই তাঁরা হারিয়ে ফেলবেন। আশা করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আমলে নেবে।
জকিগঞ্জ, সিলেট।