প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা দিতে হয় না। এ বিধান অনেক আগে করা হয়েছে। কিন্তু তখনকার প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে ২৫ বিঘার বেশি জমি খুবই স্বল্পসংখ্যক মালিকেরই আছে। যাঁর ১০০ বিঘা জমি ছিল, তিনি তা ছেলেমেয়ের মধ্যে বণ্টন করে দিয়েছেন। প্রত্যেকের জমি ২৫ বিঘার কম হওয়ায় ওই পরিবারের এখন আর খাজনা নেই। আমার পরিষ্কার বক্তব্য, এই সীমারেখা আরও কমিয়ে আনতে হবে। এক একর পর্যন্ত জমির মালিকের খাজনা মওকুফ থাকবে। এক একরের বেশি জমি হলে খাজনা দিতে হবে। তাহলে সরকারের রাজস্ব আয় বহুগুণ বৃদ্ধি পাবে। আশা করি, সরকার এ বিষয়ে দৃষ্টি দিয়ে ভূমির কর পুনর্নির্ধারণ করবে।
আবদুল জলিল মোড়ল
কেশবপুর, যশোর।